Tuesday, March 31, 2026

নতুন তিন বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

Date:

Share post:

দেশের প্রধান বিচারপতি হিসেবে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অভিজ্ঞ বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করেছে কলেজিয়াম। এবার কলকাতা হাই কোর্টকে তিনজন বিচারপতি দেওয়া হচ্ছে। শনিবার তাঁদের নাম জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল। নবনিযুক্তদের অভিনন্দনও জানান তিনি।

হাইকোর্টে  বিচারপতিদের ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট আইনজীবী সংগঠনগুলি। এর মধ্যে আবার জয়মাল্য বাগচীর নাম গিয়ে প্রধান বিচারপতি হওয়ার তালিকায়। এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে তিনজনকে নিযুক্ত করার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium)।

হাইকোর্টে (Calcutta High Court)  নতুন বিচারপতি নিয়োগের জন্য দিন কয়েক আগে পাঁচটি নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তালিকায় ছিলেন স্মিতা দাস দে, ঋতব্রতকুমার মিত্র, তলয় মাসুদ সিদ্দিকি, কৃষ্ণরাজ ঠাকুর ও ওম নারায়ণ রাই। এঁদের মধ্যে স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং ওম নারায়ণ রাই-কে বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
আরও খবরবেসরকারিকরণের পথে কেরল সিপিএম, ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে পিপিপি মডেলের পরামর্শ

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই নিয়োগের বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। তিনি লেখেন, পাঁচ আইনজীবীর নাম সুপ্রিম কোর্টের কলেজিয়াম সুপারিশ করার পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এই তিনজনের নামে সবুজ সিগন্যাল দিয়েছেন রাষ্ট্রপতি। এঁরাই কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...