Saturday, April 4, 2026

ভূতুড়ে ভোটার তাড়াতে অভিষেকের ডাকা বৈঠকের দিন বদল, শনির পরিবর্ততে কবে বৈঠক!

Date:

Share post:

ভোটার তালিকা থেকে ভূতুড়ে ভোটার তাড়াতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গড়ে দিয়েছেন কমিটি। বৃহস্পতিবার, সেই কমিটির বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banrejee)। সেদিনই জানানো হয়েছিল ১৫ মার্চ বৈঠক করে সবার সঙ্গে কথা বলবেন তিনি। সেই দিন পরিবর্তন করে ১৬ তারিখ করা হল। ওইদিনই ভারচুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সভায় ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দলনেত্রী মমতা। তাঁর অভিযোগ ‘ভূতুড়ে’ ভোটার দিয়ে বাংলা দখলের খেলায় নেমেছে বিজেপি। ভোটার লিস্ট পরিষ্কার করতে কমিটি গড়ে দেন তৃণমূল সুপ্রিমো। সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য কমিটিতে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাংশু ভট্টাচার্য, জগদীশ বসুনিয়া, বাপি হালদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুমন কাঞ্জিলাল-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। এই বিষয় নিয়ে ৬ মার্চ বৈঠকে বসেন কমিটির সদস্যরা। তবে, অন্য জরুরি কাজ থাকায় বৈঠকে থাকতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওইদিন বৈঠকের শেষে তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, ১৫ মার্চ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banrejee) জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন। ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক হবে।

কিন্তু ওই বৈঠকেরই দিনক্ষণ বদল করা হল। ১৫-এর বদলে বৈঠক হবে ১৬ তারিখ। ওই বৈঠকে রাজ্য কমিটির সমস্ত সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের নেতৃত্বকে থাকতে বলা হয়েছে। জেলা থেকে পাওয়া রিপোর্টগুলি খতিয়ে দেখে দলনেত্রীর কাছে পেশ করা হবে বলে তৃণমূল সূত্রে খবর।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...