Thursday, April 9, 2026

যাদবপুরে নাবালিকা কন্যাকে তিনতলা থেকে ঠেলে ফেলে খুনের চেষ্টা! গ্রেফতার বাবা

Date:

Share post:

তর্কাতর্কি থেকে তুমুল ঝগড়া। যাদবপুরে নাবালিকা কন্যাকে তিনতলা থেকে ঠেলে ফেলে খুনের চেষ্টা বাবার। খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত চিন্ময় গোপকে (Chinmoy Gope) গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ (Police)।

শুক্রবার, রাতে যাদবপুর (Jadavpur) থানা এলাকার আনন্দপল্লিতে বেশ কিছুক্ষণ ধরে ঝগড়ার আওয়াজ শুনছিলেন স্থানীয়রা। অচমকা রাত দেড়টা নাগাদ খুব ভারী কিছু পড়ার আওয়াজ পান তাঁরা। বেরিয়ে দেখেন চিন্ময় গোপের নাবালিকা কন্যা প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশে। পরে প্রতিবেশীরা পুলিশের সহায়তায় নাবালিকাকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করেন। সেখানেই আপাতত চিকিৎসাধীন সে।
আরও খবরহেমতাবাদে খড়ের গাদায় স্কুটার-সহ যুবকের জ্বলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য 

অভিযোগ, রাত ১টা নাগাদ চিন্ময় গোপ তাঁর পনেরো বছরের মেয়েকে তিন তলার বারন্দা থেকে ধাক্কা দেন। ওই বাড়িতে বাবা-মেয়েই থাকতেন। এলাকার দুই বাসিন্দার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে তাঁকে ১৭ তারিখ পর্যন্ত পুলিশ (Police) হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে, কী কারণে মেয়েকে খুন করার চেষ্টা করেন চিন্ময় তা এখনও স্পষ্ট নয়।

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...