Sunday, March 29, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করে কিউইদের রান ৭ উইকেট হারিয়ে ২৫১

Date:

Share post:

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করল নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ব্যাট হাতে অর্ধশতরান মিচেলের। ৬৩ রান করেন তিনি। বল হাতে দাপট বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ২৫২।

দুবাইতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খায় নিউজিল্যান্ড। বরুণের বলে আউট হন ইয়ং। ১৫ রান করেন উইল ইয়ং। এরপর আউট হন আউট রাচীন রবীন্দ্র। ৩৭ রান করেন তিনি। এরপর আউট হন কেন উইলিয়ামসন। ১১ রান করেন তিনি। দুজনকেই ফেরান কুলদীপ যাদব। ১৪ রানে আউট হন টম লাথাম। ৩৪ রানে ফেরেন গ্লেন ফিলিপস। কিউইদের হয়ে ব্যাট হাতে অর্ধশতরান মিচেলের। ৬৩ রান করেন তিনি। মিচেল ব্রেসওয়েল অপরাজিত এত রানে। ভারতের হয়ে দুটি করে উইকেট বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের। একটি করে উইকেট মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজার।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। যে রেকর্ড এখন রয়েছে ক্রিস গেইলের। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলি ৪৬ রান করলেই টপকে যাবেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারকে। ক্যারিবিয়ান প্রাক্তন ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭টি ম্যাচে করেছেন ৭৯১ রান। কোহলি ১৭ ম্যাচে করেছেন ৭৪৬ রান। রবিবার ৪৬ রান করলেই তিনি টপকে যাবেন গেইলকে।

আরও পড়ুন- লিগ-শিল্ড জয় করে দলের প্রশংসায় মোলিনা, ধন্যবাদ জানালেন সবুজ-মেরুন সমর্থকদের

 

 

 

 

 

Related articles

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা...

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...