Friday, June 26, 2026

মুম্বইয়ে নির্মীয়মান বহুতলে বিপর্যয়: ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত ৪

Date:

Share post:

বহুতলের জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মুম্বইয়ে (Mumbai) মৃত্যু হল চার শ্রমিকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি এক শ্রমিক। ঘটনার পর প্রশ্নের মুখে বেসরকারি নির্মাণ সংস্থা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে বিএমসি-র (BMC) জল ট্যাঙ্ক বা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করা সংক্রান্ত নিয়ম ও নজরদারি নিয়ে।

মুম্বইয়ের (Mumbai) নাগপদ এলাকায় ডিমটিমকর রোডের একটি নির্মীয়মান বহুতলের মাটির নিচের জলের ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ করছিলেন পাঁচ শ্রমিক রবিবার দুপুরে। দীর্ঘক্ষণ কাজ করায় দমবন্ধ হয়ে আসে তাঁদের। সাড়া না পেয়ে অন্যান্য শ্রমিকরা দ্রুত স্থানীয় পুলিশে খবর দেয়। পুলিশ দমকলে (fire brigade) খবর দেয়। তাঁরাই এসে শ্রমিকদের উদ্ধার করা শুরু করে।

পাঁচ শ্রমিককে সরকারি জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একজনকে চিকিৎসার পরে স্থিতিশীল করা সম্ভব হয়। যদিও মৃত্যুর খবর দিয়েই দায় ঝাড়ার চেষ্টা মুম্বই পুলিশের (Mumbai Police)। ঘটনায় আঙুল উঠেছে নির্মীয়মান বহুতলের নির্মাণকারী সংস্থা ও বিএমসি-র (BMC) নজরদারির উপর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...