Saturday, April 4, 2026

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয় ভারত, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা মোদি-মমতার

Date:

Share post:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয় ভারত। এদিন ফাইনালে নিউজিল্যান্ডকে হারায় ৪ উইকেটে। কিউইদের হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। এই জয়ের পরেই শুভেচ্ছার জোয়ারে ভাসতে শুরু করে ভারতীয় দল। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতেই মোদি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে আনছে ভারতীয় দল। তোমাদের জন্য গর্বিত। গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছে দল। অনেক অনেক অভিনন্দন জানাই। অসাধারণ জয়।“

অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরব সোশ্যাল মিডিয়ায় লেখেন, ” রুদ্ধশ্বাস ফাইনালে আমাদের ছেলেরা নিজেদের শক্তি প্রদর্শন করল। দুর্দান্ত জয়। এই ভাবে ধারাবাহিকতা বজায় রেখেছে। আর তাতেই আমরা ট্রফি জিতলাম। ভারতীয়দের জন্য ভীষণ গর্বের একটা সন্ধে। ভারতীয় দলকে অনেক অনেক শুভেচ্ছা।“

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া, ফাইনালে ব্যাট হাতে দাপট দেখান রোহিত শর্মা, কে এল রাহুল। এই জয়ের ফলে ২৫ বছর আগের বদলা নিল টিম ইন্ডিয়া। ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। সেই হারের বদলা নিলেন রোহিতেরা।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয় ভারত, নিউজিল্যান্ডকে হারাল ৪ উইকেটে , ব্যাট হাতে দাপট রোহিত-রাহুলের

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...