Saturday, April 4, 2026

ভোররাতে বুকে অসহ্য ব্যথা, দিল্লি AIIMS-এ ভর্তি জগদীপ ধনকড়!

Date:

Share post:

রবিবাসরীয় ভোররাতে বুকে অসহ্য ব্যথা আর অস্বস্তি নিয়ে দিল্লির AIIMS-এ ভর্তি হলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Hospitalized)। আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) রাখা হয়েছে উপরাষ্ট্রপতিকে। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের টিম গঠন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ডঃ রাজীব নারাং-এর (Dr Rajeev Narang) তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

হাসপাতালের তরফে এখনও পর্যন্ত কোন মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা না হলেও অসমর্থিত সুত্রের খবর দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু নেই। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা হওয়ার পরই সমস্যার আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণই রয়েছেন তিনি। হঠাৎ বুকে ব্যথার কারণ জানতে ইতিমধ্যেই ইসিজি, ইকো কার্ডিওগ্রাফ করা হয়েছে। সকালে তিনি স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছেন বলে খবর মিলেছে। হাসপাতালে রয়েছে উপরাষ্ট্রপতির পরিবার।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...