Saturday, February 21, 2026

চ্যাম্পিয়ন হয়েই ডান্ডিয়া নাচের সেলিব্রেশনে Ro-Ko জুটি, ভাগ করে নিলেন মুহুর্ত

Date:

Share post:

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন ভারত। এদিন ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ১২ পর ফের ঘরে তুলল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে ৯ মাসের মধ্যে অধিনায়ক হিসাবে আরও একটি আইসিসি ট্রফি জিতলেন রোহিত শর্মা। ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি। দলের এই সাফল্যে খুশি রোহিত শর্মা। খুশি ভারতের আরেক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। ম্যাচ জয়ের পর উইকেট নিয়ে ডান্ডিয়া নাচের সেলিব্রেশনে মাতলেন দুই তারকা।

এদিন চ্যাম্পিয় হওয়ার পর সমস্ত খেলোয়াড় একে অপরকে জড়িয়ে ধরেন। এবং ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে মাঠে নেমে বিজয় উৎসব শুরু করে দেন। সেই সময়ে রোহিত এবং বিরাট তাদের বিশেষ স্টাইলে উইকেট নিয়ে ডান্ডিয়া নেচে ভক্তদের মন জয় করে নেন। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে চ্যাম্পিয়ন হয়ে দলের প্রশংসায় মাতলেন বিরাট। কোহলি বলেন, “সাজঘরে প্রচুর প্রতিভা রয়েছে। ওরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা খালি ওদের পথ দেখিয়ে দিচ্ছি। আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। ওদের জন্যই এই দলকে এত শক্তিশালী দেখাচ্ছে। কঠিন পরিস্থিতিতে সকলে মিলে ম্যাচ জিততে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেটাই দেখিয়েছি। প্রত্যেকে নিজের কাজ করেছে। দলের জয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমরা অনুশীলনে পরিশ্রম করেছি। সেটা ম্যাচে দেখা গিয়েছে।“

এদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “দারুণ লাগছে জিততে পেরে। গোটা প্রতিযোগিতা জুড়েই আমরা ভাল খেলেছি। ফাইনালেও জেতার অনুভূতিটা বাকিগুলোর থেকে আলাদা। যে ভাবে খেলেছি সেটা বাড়তি তৃপ্তি দিচ্ছে।“ এরপরই রাহুল আর বরুণের প্রশংসা করেন রোহিত। তিনি বলেন, “ কেএলের মানসিকতা নিয়ে কী আর বলব। চাপে পড়লে কখনও সেটা দেখাতে ভালবাসে না। আজ একাই ম্যাচটা শেষ করে এল। চাপের মুখে ঠিক যে শটটা খেলতে হবে সেটাই খেলে। বাকিদের স্বাধীন ভাবে খেলার সুযোগ করে দেয়। আজ যে রকম হার্দিককে খোলা মনে খেলতে দিল। আর আগেই বলেছি, বরুণের মধ্যে আলাদা একটা ব্যাপার রয়েছে। এ ধরনের পিচে খেলতে গেলে ওর মতো বোলারদেরই দরকার। শুরুর দিকে খেলেনি। পরের দিকে খেলে অনেক উইকেট নিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে পাঁচ উইকেটের কথাই ধরুন। আমাদের সাহায্য করেছে।“

আরও পড়ুন- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয় ভারত, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা মোদি-মমতার

 

spot_img

Related articles

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের: জল্পনা উস্কে মন্তব্য পার্থর

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha...