Saturday, April 4, 2026

সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬টি ঝুপড়ি! ব্যাহত ট্রেন চলাচল

Date:

Share post:

সকাল সকাল সন্তোষপুর স্টেশনে আগুন (fire broke out at santoshpur station)! লেলিহান শেখায় চোখের নিমেষে পুড়ে ছাই স্টেশন সংলগ্ন ১৫-১৬ টি ঝুপড়ি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে রবিবাসরীয় রেল যাত্রায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। ব্যাহত শিয়ালদহ বজবজ শাখার (Sealdah -Budge Budge route) ট্রেন চলাচল। দু’ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকাল ৭:১৫ মিনিট নাগাদ সন্তোষপুর স্টেশনের একাংশে আগুনের লেলিহান শিখা দেখা যায়। নিমেষের মধ্যে আগুন প্লাটফর্ম সংলগ্ন পার্শ্ববর্তী ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় বস্তিবাসী এবং স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। এখনো পর্যন্ত ১৬-১৭টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ছুটির দিন হওয়ায় স্টেশনে যাত্রীসংখ্যা অন্যান্য দিনের থেকে কম ছিল। এদিন অগ্নিকাণ্ডের ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ওই লাইনে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। স্বাভাবিকভাবেই প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে বলে রেলের তরফে জানানো হয়েছে।। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

 

 

 

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...