Wednesday, June 24, 2026

গ্রামে তাণ্ডবের পর কুয়োয় পড়ল চিতা! উদ্ধারের পর তাকে দেখতে উপচে পড়া ভিড়

Date:

Share post:

শিলিগুড়ির দাগাপুরের ডামরাগ্রাম এলাকায় একটি পরিত্যক্ত কুয়োতে পড়লো চিতাবাঘ। রবিবার রাতে ডামরাগ্রাম এলাকায় একটি চিতাবাঘ ঢুকে পড়ে। বিভিন্ন বাড়িতে ঢোকার চেষ্টা করে। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়, রাতভর তাণ্ডব চালায় চিতাবাঘটি। এরপর ছুটোছুটি করতে গিয়ে চিতাবাঘটি শিলিগুড়ির দাগাপুর ডামরাগ্রাম এলাকায় একটি পরিত্যক্ত কুয়োতে পড়ে যায়। সকাল হতেই চিতাবাঘের দেখা মেলে পরিতাক্ত ওই কুয়োতে ।

খবর দেওয়া হয় বনদফতরে। সোমবার সকালে সুকনা বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করা হয়। সেই চিতাবাঘটিকে দেখতে উপচে পড়ে মানুষের ভিড়। পরবর্তিতে বনদফতর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন- জনপ্রিয়তার তুঙ্গে রাজ্যের ‘মা’ ক্যান্টিন, আরও ৫০ কোটি টাকা বরাদ্দ

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...