Monday, April 6, 2026

চ্যাম্পিয়ন হয়েই শামির মাকে প্রণাম কোহলির, মুহুর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। এরপরই সেলিব্রেশনে মাতেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর সেই সময়ই দেখা গেল এক আবেগঘন মুহুর্ত। মহম্মদ শামির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন কোহলি। যা নিমিশে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা। মাঠে দেখা যায় বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদেরা । সেরকমই হাজির ছিলেন তারকা পেসার মহম্মদ শামির মাও। চোট সারিয়ে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলছে ছেলে, সেই মুহূর্তের সাক্ষী থাকতে স্টেডিয়ামে হাজির ছিলেন। এরপর জয়ের পর মাঠে নামেন শামির মা। সেই সময়েই দেখা যায়, বিরাট এবং শামি এগিয়ে আসছেন যেখানে দাঁড়িয়েছিলেন তারকা পেসারের মা। হাসিমুখে তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন কিং কোহলি। তাঁকে আশীর্বাদও করেন শামির মা। আর এরপর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিরাটের এমন নম্র আচরণে মুগ্ধ নেটদুনিয়া। হু হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়। ভারত। ফাইনালে কিউইদের হারায় ৪ উইকেটে। ব্যাট হাতে দাপট দেখান রোহিত শর্মা, কে এল রাহুল। বল হাতে দাপট দেখান বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন হয়েই ডান্ডিয়া নাচের সেলিব্রেশনে Ro-Ko জুটি, ভাগ করে নিলেন মুহুর্ত

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...