Friday, April 3, 2026

নার্সিং ও প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করছে কলকাতা পুরসভা

Date:

Share post:

কলকাতার দরিদ্র মেধাবী পড়ুয়াদের জন্য সুখবর। পাশে কলকাতা পুরসভা। নার্সিং ট্রেনিং এবং প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করতে চলেছে কলকাতা পুরসভা। পুরসভার এমন উদ্যোগ এই প্রথম। আলিপুর-চেতলা অঞ্চলের সব্জিবাগানে পুরসভার একটি পাঁচতলা ভবনে এই ২টি স্কুল চালু হবে। আপাতত নার্সিং ট্রেনিং স্কুল শুরু হবে। পরে শুরু করা হবে প্যারা-মেডিকেল কোর্স। এই ধরনের ট্রেনিং স্কুল খুলতে আগ্রহী মেয়র ফিরহাদ হাকিম।

সব্জিবাগানে পুরসভার একটি পাঁচতলা ভবন পড়েছিল সেটিকে এ বিষয়ে কাজে লাগানো হচ্ছে। পিপিপি মডেলে শুরু হবে নার্সিং ট্রেনিং স্কুল। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এটি পরিচালনার দায়িত্ব পেয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল। ৩৩ শতাংশ আসন পুরসভার জন্য বরাদ্দ থাকবে। কেবল যাঁরা সেখানে থেকে পড়াশোনা করবেন, তাঁদের থাকার ও খাবার খরচ বহন করতে হবে। বাকি আসনেও ইচ্ছেমতো ফি নিতে পারবে না সংশ্লিষ্ট সংস্থা। ফি যাতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকে, তাও নিশ্চিত করবে কলকাতা পুরসভা।

তবে প্যারা-মেডিকেল কোর্স চালুর দায়িত্ব কোন সংস্থা পাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এই বিভাগে মূলত তিন ধরনের প্রশিক্ষণ অর্থাৎ ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি-র সুযোগ থাকবে। প্রতিটি ক্ষেত্রেই ৪০টি করে আসন থাকবে। এখানেও নার্সিং ট্রেনিং স্কুলের মতো নির্দিষ্ট আসন পুরসভার জন্য বরাদ্দ থাকবে। সেই আসনগুলিতে যাঁরা ভর্তি হবেন, তাঁরা বিনা খরচে পড়তে পারবেন। বাকি আসনেও পুরসভার নির্দিষ্ট করে দেওয়া ফি নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...