Saturday, April 4, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের: জমে উঠল দুই ক্রিকেটপ্রেমীর টিপ্পনি

Date:

Share post:

যে কোনও খেলা খেলোয়াড়দের পাশাপাশি তার সমর্থকদেরও যেন যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেয়। সেই সঙ্গে খেলোয়াড়দের মতো সমর্থকদেরও বাড়ে স্পোর্টিং স্পিরিট (sporting spirit)। তার জন্যই জমে ওঠে দুপক্ষের বন্ধুসুলভ টিপ্পনি। প্রত্যেক ভারতীয়র কাছে দেশের জন্য বিরোধিতা না থাকলেও খেলোয়াড় ভেদে সবাই আলাদা আলাদা খেলোয়াড়ের ভক্ত। সেই সমর্থকদের পরস্পরকে ছুঁড়ে দেওয়া টিপ্পনিও সমান সরস হয়ে ওঠে। এবার ভারত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে রসিকতায় ক্রিকেটপ্রেমী সৌগত রায় (Saugata Roy) ও কুণাল ঘোষ (Kunal Ghosh)।

সম্প্রতি কংগ্রেস নেত্রীর রোহিত শার্মাকে (Rohit Sharma) করা কটাক্ষ গোটা দেশে আলোড়ন ফেলেছিল। ভারত অধিনায়কের অফফর্ম আর টসে হার সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোলিংয়ের মুখেও ফেলেছে। সেই পরিস্থিতিতে রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান অধ্যাপক সৌগত রায় (Saugata Roy)। তবে সব সমালোচকদের ফাইনালে জবাব দিয়েছেন রোহিত। নেতৃত্বের মতো ব্যাটিংয়েও নিজের কাঁধে দায়িত্ব নিয়ে জিতিয়েছেন দলকে। ট্রফি হাতে তুলে দেশের মাথা উঁচু করেছেন।

রবিবারের ফাইনালে রোহিতের পারফর্মেন্সের পরে রোহিত ভক্তরা তার বিরুদ্ধে হওয়া ট্রোলিংয়ের জবাব দিয়েছেন। সেই রকমই আরেক রোহিত (Rohit Sharma) ভক্ত কুণাল ঘোষও (Kunal Ghosh) টিপ্পনি করেছে সাংসদ সৌগত রায়কে। সমালোচনাই যেন রোহিতের পারফর্মেন্সকে আরও ক্ষুরধার করেছে। এরকমই টিপ্পনি আরেক ক্রীড়াপ্রেমী সৌগত রায়ের জন্য তুলে ধরেছেন কুণাল। সোশ্যাল মিডিয়ায় ট্রফির সঙ্গে রোহিতের ছবি দিয়ে তিনি লিখেছেন ছোট্ট কথা – রোহিতের এই সাফল্যের পেছনে অধ্যাপক রায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...