Friday, April 3, 2026

ডবল ইঞ্জিন ইন্দোরে ভারতের জয় উদযাপনে পাথরবাজি! দুপক্ষের সংঘর্ষে জ্বলল আগুন

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে ক্ষতিগ্রস্ত, ফের একবার তার প্রমাণ মিলল চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারতের জয়ের পরে। এলাকা দিয়ে বিজয় মিছিল কাদের যাবে, সেই বিতর্ক থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore) জ্বলল আগুন। পাথরবাজিতে (stone pelting) আহত বহু। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

ক্রিকেট খেলা যেখানে বহু যুগ ধরে ভারতে সম্প্রীতির পথ তৈরি করেছে, সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভারতের জয়ের খবরেও সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় না। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে গোটা দেশ উচ্ছ্বাসে মাতোয়ারা হয়। ইন্দোরের মোহ (Mhow) শহরে মিছিল বের করে স্থানীয়রা। জামা মসজিদের সামনে আসতেই পরিস্থিতি বিরূপ আকার ধারণ করে।

স্থানীয়দের দাবি, দুই গোষ্ঠীর মধ্যে কাদের মিছিল ওই পথ দিয়ে যাবে তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব থেকে প্রথমে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা একের পর এক বাইক ও গাড়িতে আগুন লাগানো হয়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুপক্ষকে দুই দিকে সরিয়ে দিলে শুরু হয় পাথর বাজি (stone pelting)।

পুলিশকে টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। অনেক রাত পর্যন্ত দু পক্ষের অশান্তি থামাতে মৃদুল লাঠিচার্জ করা হয়। ঘটনায় অনেকে আহত হলেও সরকারিভাবে তার তথ্য এখনও পুলিশ পায়নি। এলাকায় (Mhow) বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরবর্তীকালে কোন শান্তি যাতে তৈরি না হয়, তা নজরদারির জন্য।

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...