Saturday, April 4, 2026

তুলে নেওয়া হবে রাস্তার কল! জল অপচয় রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

জলের অপচয় বন্ধ করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মঙ্গলবার বিজেপি বিধায়ক শংকর ঘোষের প্রশ্নের উত্তরে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, একাংশের মানুষের জল অপচয়ের অভ্যাসের কারণে অনেক মানুষ বিশুদ্ধ জল পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা বন্ধ করা প্রয়োজন। সেই কারণে পুরসভা গুলিকে জলের অব্যবহৃত স্ট্যান্ড পোস্ট তুলে দিতে বলা হয়েছে।

মন্ত্রী জানান রাজ্যে বর্তমানে ৭৩ হাজারের কাছাকাছি স্ট্যান্ড পোস্ট রয়েছে। আসন্ন গ্রীষ্মের মরশুমে জলের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে সেগুলিতে কল লাগানো হচ্ছে। ইতোমধ্যেই ৭০ হাজারের বেশি স্ট্যান্ড পোস্টে কল লাগিয়ে দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে একাংশের মানুষ বারবার ওই সব কল ভেঙে দিচ্ছে। এর ফলে জল অনিয়ন্ত্রিত ভাবে বেরিয়ে যাচ্ছে। কোনো স্ট্যান্ড পোস্টে বারম্বার এধরণের ঘটনা ঘটলে সেগুলি তুলে দেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে এপর্যন্ত রাজ্যের ৭৫ শতাংশ পুর এলাকায় প্রতিটি বাড়িতে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী জানিয়েছেন, সাড়ে ৬৪ লক্ষ বাড়িতে জল পৌঁছে দিয়েছে রাজ্য সরকার । মার্চ মাসের মধ্যে আরও ১১ লক্ষ ৮২ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি।

উল্লেখ্য, পানীয় জলের অপচয় রুখতে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় জল যাতে নষ্ট না হয় সেই জন্য তিনি জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে নির্দেশ দিয়েছিলেন। বাড়ি বাড়ি চলেছিল জল অপচয় বন্ধের অভিযান। আর এবার বিধানসভায় দাঁড়িয়ে জল অপচয় রুখতে কড়া পদক্ষেপের কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- আইপিএলে একাধিক নিষেধাজ্ঞা, বোর্ডকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...