Friday, June 26, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে ভুলে গেলেন রোহিত, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ভুলে যাওয়া যে অভ্যাস, তা মোটামুটি এখন সবাই জানে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় করে ট্রফি ভুলে গিয়েছিলেন। আর এবার ভুলে গেলেন সদ্য জয় করা চ্যাম্পিয়ন্স ট্রফি। এতক্ষণে যে আপনারা বুঝেই গিয়েছেন কার কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ ঠিকই ধরেছেন, এখানে বলা হচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে টিম ইন্ডিয়া। আর সাংবাদিক সম্মেলনে এসে চ্যাম্পিয়ন্স ট্রফি নিতেই ভুলে গেলেন রোহিত। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেই ছবি ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, দুবাইয়ে ম্যাচ জেতার পর ট্রফি নিয়ে সাংবাদিক বৈঠকে আসেন রোহিত। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারত অধিনায়ক। অবসর নিয়েো মুখ খোলেন তিনি। শেষে সাংবাদিকদের সঙ্গে ট্রফি নিয়ে ছবিও তুলেন। তবে ঘর থেকে বেরোনোর সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটাই নিতে ভুলে যান রোহিত। সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেটা যেন মনেই নেই। পাশে থাকা এক ব্যক্তি ট্রফিটি সঙ্গে নিয়ে রোহিতের পিছনে যান। আর ভিডিও নিমিশে ভাইরাল।

রোহিতের ভুলে যাওয়ার রোগ নতুন নয়। অতীতে বহুবার বিভিন্ন জিনিস ভুলে গিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই একদিন বাসে ওঠার আগে তাঁর মনে পড়েছিল মোবাইল নিতে ভুলে যাওয়ার কথা। এক কর্মীকে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মোবাইল নিয়ে আসতে হয়েছিল।

আরও পড়ুন- আইপিএলে একাধিক নিষেধাজ্ঞা, বোর্ডকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...