Monday, April 6, 2026

থমকে গেল গেল পরিষেবা, সাইবার আক্রমণের শিকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’!

Date:

Share post:

সাইবার হামলার মুখে এলন মাস্কের এক্স (X) প্ল্যাটফর্ম! সোমবার (১০ মার্চ ) দুপুর তিনটে নাগাদ পরিষেবা থমকে যেতেই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেন সংস্থার বিশেষজ্ঞরা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাইবার আক্রমণ (Cyber Attack on X handle) হয়েছে বলে দাবি এক্সকর্তার। সে ক্ষেত্রে কোন দেশ বা কোন গোষ্ঠী এই কাজ করেছে তা নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

সোমবার দুপুরের দিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ ব্যবহার করতে পারেননি প্রায় আড়াই হাজার ভারতীয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কিছুক্ষণের মধ্যে ফের X পরিষেবা ডাউন হয়ে যায়। সন্ধে সাড়ে ৭টা নাগাদ দেখা যায় প্রায় ১৫০০ জনের ফোনে এই প্ল্যাটফর্ম হয় খোলেনি না হয় কিছু পোস্ট করা বা দেখা যায়নি।পরিসংখ্যান অনুযায়ী ৫২% ‘এক্স’ ব্যবহারকারী ওয়েবসাইট সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন। ব্যবহারকারীরা জানান, আমেরিকা, ভারত, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডা, মূলত এই পাঁচ দেশেই ব্যাহত হয় পরিষেবা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...