Tuesday, April 7, 2026

আলুর মধ্যে ‘ঈশ্বর’! অলৌকিক কাণ্ড দেখতে সম্বলের মন্দিরে ভক্তদের ভিড়

Date:

Share post:

রোজকার জীবনের নানা প্রয়োজনে ব্যবহৃত ‘আলু’র (Potato) মধ্যে এবার ঈশ্বরের আবির্ভাব! চমকে ওঠার মতো ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সম্বলে। এখানকার তুলসী মানস মন্দিরে (Tulsi Manas Temple in Sambhal) উপচে পড়ছে ভক্তদের ভিড়। প্রত্যেকেই চাইছেন একবার ‘ঐশ্বরিক আলু’র দর্শন (miraculous appearance of a divine figure on a potato) পেতে। মন্দিরের রাম দরবারে স্থাপন করা সেই ‘আলু’ই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিষয়টা তাহলে একটু খোলসা করে বলা যাক।উত্তরপ্রদেশের সম্বল (Sambhal, UP) মোরাদাবাদ বিভাগের রোহিলখণ্ড অঞ্চলের অন্তর্ভুক্ত এবং মোরাদাবাদ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার বাসিন্দারা জানিয়েছেন মন্দিরে প্রতিষ্ঠিত আলুতে অলৌকিক দেবতার আবির্ভাব লক্ষ্য করা গেছে। কে বা কারা প্রথম এই বিষয়টি প্রত্যক্ষ করেন তা এখনও জানা যায়নি। মন্দিরের মহন্ত (প্রধান পুরোহিত) শঙ্কর দাস (Shankar Das) বলেন এক ভক্ত আলুর মধ্যে ঈশ্বরের দর্শন পান। যেহেতু বিশ্বাস করা হয় যে ভগবান কল্কি সম্ভলে অবতার রূপে জন্মগ্রহণ করবেন, তাই এই ঐশ্বরিক প্রকাশকে তাঁর আগমনের পূর্বের একটি লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। সেই কারণেই ওই ‘আলু’ (Potato) মন্দিরে প্রতিস্থাপন করা সিদ্ধান্ত নেওয়া হয়। আলুর উপর নির্মিত মূর্তিটি নন্দী, ভগবান শিব এবং একটি কচ্ছপের সাথে সাদৃশ্যপূর্ণ বলে অনেক ভক্তই দাবি করেছেন। প্রধান পুরোহিত জানিয়েছেন, এই আলু (Potato) বংশ গোপাল তীর্থের কাছে খেমা গ্রামে পাওয়া গেছে। লোকমুখে এ কথা ছড়িয়ে পড়ার পর থেকেই হঠাৎ করে তুলসী মানস মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়। কেউই আলুর মধ্যে ঈশ্বর দর্শনের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। যদিও এই নিয়ে বিজ্ঞানী বা গবেষকদের তরফে কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া মেলেনি। তবে অনেকেই মনে করছেন এবার দেশের বিভিন্ন প্রান্তে যে নানা আকৃতির আলুর ফলন দেখা গেছে। এই ক্ষেত্রেও সেরকম কিছু হয়ে থাকতে পারে। যদিও ভক্তরা তাঁদের অন্ধবিশ্বাস নিয়ে আপাতত আলুকে দেবতা জ্ঞানে পুজো করতে ব্যস্ত যোগী রাজ্যে।

 

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...