Wednesday, June 24, 2026

রাজ্যপালের নামে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার চেষ্টা! সতর্ক করল রাজভবন

Date:

Share post:

রাজ্যপালের নামে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার চেষ্টা! বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার চেষ্টা হচ্ছে। এমনই অভিযোগ নজরে আসতেই নড়েচড়ে বসল রাজভবন। এই ধরনের প্রতারণা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলেও রাজভবনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এরকম অভিযোগ পেলে পুলিশে অভিযোগ দায়ের করার বার্তা দিল রাজভবন।

রাজভবনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন উপায়ে প্রতারকরা প্রতারণার জাল বিছোচ্ছে। যাঁকে টার্গেট করা হচ্ছে, তাঁকে বিভিন্ন সুবিধার আশ্বাস দেওয়া হচ্ছে। আর সেই সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকাও দাবি করা হচ্ছে। এমনই বেশ কয়েকটি অভিযোগ রাজভবনে জমা পড়ে। তাতেই নড়েচড়ে বসেন তদন্তকারীরা। তারপর এমন অভিযোগ কমেছিল কিছুটা। কিন্তু বর্তমানে ফের এই ধরনের প্রতারণার অভিযোগ উঠতে শুরু করেছে। তাই ফের রাজভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামেও সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠে। রাষ্ট্রপতির নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। তারপরই প্রতারণার চেষ্টা হয়।

আরও পড়ুন- নৈরাজ্যমুক্ত হোক শিক্ষাপ্রাঙ্গণ: শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্রতিবাদ অল বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কলেজ টিচার অ্যাসোসিয়েশনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...