Sunday, June 21, 2026

MSME-র পরে বৃহৎ শিল্পে লগ্নিতেও দেশের মধ্যে প্রথম তিনে বাংলা: পোস্ট উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

MSME-র পরে বৃহৎ শিল্পে দেশে প্রথম তিনে বাংলা। সম্প্রতি কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রক চারটি বিষয়ে প্রকাশিত অসংগঠিত ক্ষেত্রের শিল্পের বার্ষিক রিপোর্টে বাংলাকে সেরা স্বীকৃতি দিয়েছে। এবার বৃহৎ শিল্পে লগ্নির ক্ষেত্রেও এলো সাফল্য। বুধবার, নিজের এক্স হ্যান্ডেলে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বৃহৎ শিল্পের ক্ষেত্রেও আমরা এখন দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছি।“

মুখ্যমন্ত্রী লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা এখন বড় শিল্পক্ষেত্রেও দেশের শীর্ষস্থানে। আমরা কয়েক বছর ধরে MSME সেক্টরে দেশের শীর্ষ পর্যায়ে রয়েছি। এখন বৃহৎ শিল্পের ক্ষেত্রেও আমরা বড় সাফল্য অর্জন করেছি।”

মুখ্যমন্ত্রীর আরও সংযোজন,”কেন্দ্রীয় সরকারে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়ন বিভাগ (DPIIT) দ্বারা প্রকাশিত রিপোর্টে, দেশের মধ্যে পশ্চিমবঙ্গ অগ্রগণ্য রাজ্য। যেটি, বড় শিল্পে লগ্নি আসার ক্ষেত্রে শীর্ষে থাকা রাজ্যগুলির মধ্যে রয়েছে। ডিপিআইআইটি অ্যানুয়াল রিপোর্ট ২০২৪-২৫-এ দেখা যাচ্ছে, বড় কর্পোরেট শিল্প বিনিয়োগের বাংলা ২০২৪ সালে প্রায় অন্যান্য রাজ্যকে ছাড়িয়ে গিয়েছে। দেশের মধ্যে প্রথম তিনে বাংলা। এটা এমএসএমই সাফল্যের থেকেও বড়।”

মুখ্যমন্ত্রীর কথায়,”উল্লেখযোগ্য বিষয় হল ২০২৫ সালে বাংলা সবচেয়ে চিত্তাকর্ষক বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করছে। আরও রেকর্ড হবে।”
আরও খবরধর্মের নামে জালিয়াতি করবেন না! নাম না করে ‘দলবদলু’ শুভেন্দুকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

DPIIT বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ দেখায় যে, (বৃহৎ) কর্পোরেট শিল্প বিনিয়োগের লক্ষ্য আকর্ষণের ক্ষেত্রে, আমরা ২০২৪ সালে প্রায় সমস্ত অন্যান্য রাজ্যকে ছাড়িয়ে গেছি। আমরা ভারতের শীর্ষ তিনটির মধ্যে রয়েছি। এটি আমাদের MSME অর্জনের চেয়েও বেশি। উল্লেখ করার প্রয়োজন নেই যে ২০২৫ সালে আমরা সবচেয়ে চিত্তাকর্ষক বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করেছি এবং রেকর্ডগুলি আরও তৈরি হচ্ছে।“

এর আগে কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রকের (MSME) বার্ষিক রিপোর্টে বাংলার চার ক্ষেত্রে স্বীকৃতি মেলে। মুখ্যমন্ত্রী (Chief Minister) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, উৎপাদন শিল্পে (manufacturing sector) গোটা দেশের সবথেকে বেশি মানুষ নিযুক্ত এই বাংলায়, যার শতাংশের হিসাব ১৩.৮১। এবার স্বীকৃতি বৃহৎশিল্পে।

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...