Monday, April 6, 2026

সোদপুরের ঘোলায় ট্রলিতে যুবকের দেহ, চাঞ্চল্য কল্যাণী এক্সপ্রেসওয়েতে

Date:

Share post:

এবার সোদপুরের ঘোলায় ট্রলিতে মিলল যুবকের দেহ। চাঞ্চল্য কল্যাণী এক্সপ্রেসওয়েতে। রাতেই ঘটনাস্থলে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ঘোলা) তনয় চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।

জানা গিয়েছে, ক্যাব চালকের বুদ্ধির জোরেই লাশ পাচারের আগে ধরা পড়ে যায় কীর্তিমানরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান , নারকীয় কাণ্ডের নেপথ্যে টাকা সংক্রান্ত বিবাদ। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নাগেরবাজার থেকে দু’জন অ্যাপ ক্যাব ভাড়া করে। তাদের সঙ্গে ছিল ট্রলি। মুড়াগাছা পেরিয়ে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে অন্ধকার জায়গায় গাড়িটি দাঁড় করাতে বলেন যাত্রীরা। তখন প্রায় রাত ১২টা। আচমকা গাড়ি দাঁড় করানোয় সন্দেহ হয় চালকের। রাহল অধিকারী নামে ক্যাব চালক দাঁড়ানোর কারণ জিজ্ঞাসা করেন। পাশাপাশি ডিকিতে রাখা ট্রলি কেন ভারী, তিনি প্রশ্ন করতেই শুরু হয় বচসা। সেই সময় ঘোলা থানার পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছিলেন।

বাকবিতণ্ডা দেখে দাঁড়িয়ে পড়েন তারা। কারণ জিজ্ঞাসা করতেই একজন যাত্রী চম্পট দেয়। তখনই অন্য যাত্রীকে আটক করে পুলিশ। চালক ট্রলির কথা জানাতেই পুলিশ তল্লাশি চালায়। ট্রলি খুলতেই ভয়ংকর দৃশ্য।

দেখা যায়, ভিতরে রাখা এক যুবকের দেহ হাত ও পা বাধা সেলোটেপ দিয়ে। মুখ-সহ শরীরের উপরের খানিকটা অংশ ঢাকা ছিল প্লাস্টিকে। মৃতের পরনে ছিল জিন্স প্যান্ট ও সাদা টি-শার্ট। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ কর্তারা। দেহ উদ্ধারের পাশাপাশি বেশ কিছু নথি ও নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যাপ ক‍্যাব চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়।

 

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...