Friday, June 26, 2026

দোলের দিন মেট্রোর সূচিতে রদবদল, সকাল থেকে মিলবে না পরিষেবা!

Date:

Share post:

আগামী ১৪ মার্চ শুক্রবার দোল পূর্ণিমা (Dolyatra) উপলক্ষ্যে রঙিন উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। মহানগরীতে অবশ্য একদিন আগে থেকেই স্কুল- কলেজে রং খেলা শুরু। কিন্তু দোলের দিন রাস্তায় বেরোনোর আগে জেনে নিন কখন থেকে মিলবে মেট্রো পরিষেবা (Metro service)। কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার দুপুরের আগে চলবে না মেট্রো। পাশাপাশি সূচিতেও বেশ কিছু রদবদল করা হচ্ছে।

চলতি বছর দোল এবং হোলি (Holi) একই দিনে হওয়ায় রাজ্য – কেন্দ্র দুতরফেই ছুটি থাকবে। ফলে যাত্রী সংখ্যা অনেকটাই কম হবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। সেই কথা মাথায় রেখেকলকাতা মেট্রোর (Kolkata Metro) সময়সূচি বদল করা হয়েছে। সকালের পরিবর্তে রঙিন উৎসবে দুপুর থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ এই দুদিক থেকেই থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২:৩০ মিনিটে। শেষ সূচিতে অবশ্য বদল নেই। প্রতিদিন এই রুটে ২৬২টি মেট্রো চলাচল করলেও দোলযাত্রার দিন মাত্র ৬০টি মেট্রো যাতায়াত করবে। এসপ্ল্যানেড-হাওড়া রুটে ৪২টি মেট্রো চলবে। দু’দিক থেকেই দিনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর তিনটেয়, শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। জোকা-তারাতলা এবং রুবি রুটে মেট্রো সম্পূর্ণ বন্ধ থাকবে।শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটেও দুপুর থেকে মেট্রো চলাচল করবে।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...