Friday, June 26, 2026

তোলাবাজির অভিযোগে গ্রেফতার অধীর চৌধুরীর আপ্তসহায়ক

Date:

Share post:

কখনও আইএসএস অফিসার, কখনও আবার অন্য কোনও পরিচয়ে দেদার তোলাবাজির অভিযোগ। হলদিয়া থেকে গ্রেফতার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর আপ্ত সহায়ক।

হলদিয়ায় ভুয়ো আইএএস পরিচয় দিয়ে প্রভাব খাটাতো সে। ভুয়ো আইএএস অফিসার গ্রেফতারিতে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানো এলাকায়। মঙ্গলবার রাতে ওই ভুয়ো আইএএস অফিসারকে গ্রেফতার করেছে সুতাহাটা থানার পুলিশ। ধৃতের নাম প্রদীপ্ত রাজপণ্ডিত।বাড়ি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে।মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে ধৃতকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।শুরুতে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর নিরাপত্তারক্ষী ছিলেন।পরে দিল্লির সাংসদ ভবনে পোস্টিং করা হয়। মঙ্গলবার চৈতন্যপুরের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। সেখানে বিজেপি নেতা নিশিথ প্রামানিক সহ রাজ্য ও জেলার বহু বিজেপি নেতা উপস্থিত ছিলেন। বাবা প্রদীপ রাজপন্ডিত দিল্লিতে পুরোহিতের কাজ করতেন দীর্ঘদিন ধরে। সেই সূত্রে দিল্লির রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ। ভুয়ো পরিচয় দিয়ে এলাকায় প্রতিবেশীদের জায়গা জমি দখল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

Related articles

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...