Monday, April 6, 2026

দিনভর বিতর্কের পর শেষপর্যন্ত ইস্তফা দিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়

Date:

Share post:

দিনভর টানটান উত্তেজনা ও বিতর্কের পর শেষপর্যন্ত ইস্তফা দিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় (Chairman Malay Roy)। জানালেন, সর্বোচ্চ নেত্রী যখন বলে দিয়েছেন, স্বাভাবিকভাবেই তাঁর নির্দেশ মানতে হবে।প্রায় ৩০ মিনিট ধরে দু’জনের মধ্যে কথা হয়। এরপর মলয় জানিয়ে দেন, ‘মন্ত্রীর কাছে ইস্তফাপত্র দিয়েছি। SDO-কেও দিয়ে এসেছি’।

তিনি বলেন, ‘আমার কোনও আক্ষেপ নেই।  ফিরহাদ হাকিম আমায় অনেক সাহায্য করেছেন। রাস্তা, জল, নিকাশি সবকিছু দিয়েছেন। আমার কোনও আক্ষেপ নেই।’

নাগরিক পরিষেবা-সহ বিভিন্ন বিষয়ে নিয়ে পানিহাটি পুরসভার ভূমিকায় প্রশ্ন উঠছিল। সম্প্রতি স্থানীয় অমরাবতী মাঠের বড় অংশ আবাসন প্রকল্পের জন্য বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্ক তীব্র হয়। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিতে হস্তক্ষেপ করেন। প্রায় ৮৫ বিঘার ওই মাঠ অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই সবের মধ্যে শাসকদলের শীর্ষ স্তর থেকে পানিহাটির পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় গত শনিবার।

পানিহাটি পুর এলাকার অমরাবতী মাঠ অবৈধ ভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে মলয়ের বিরুদ্ধে। এই মর্মে সরাসরি মুখ্যমন্ত্রী একটি অভিযোগ পান। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন তিনি। ঘটনাক্রমে প্রশাসনের দেওয়া রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন মুখ্যসচিব। তার পরেই পুরপ্রধানের পদ থেকে মলয়কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...