Wednesday, June 24, 2026

বরাদ্দ ১৫০ কোটি! অতি বৃষ্টি-বন্যা পরিস্থিতির আগাম মোকাবিলায় উদ্যোগী রাজ্য

Date:

Share post:

অতি বৃষ্টি আর বন্যা পরিস্থিতির আগাম মোকাবিলা করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য প্রশাসন। বর্ষার আগেই একদিকে বিভিন্ন সেতু মেরামতি করবে রাজ্য। পাশাপাশি বন্যা মোকাবিলার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার নির্দেশও দেওয়া হয়েছে। এই কাজের জন্য যা খরচ হবে তা ওই ১৫০ কোটি টাকা থেকেই হবে। এর জন্য দ্রুত টেন্ডার করতে নির্দিষ্ট ডাইরেক্টরেটগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য।

সেচ দফতর সূত্রে খবর, স্টেট ডেভলপমেন্ট স্কিমের আওতায় এই বরাদ্দ অর্থে চারটি বিষয়ে কাজের ওপর জোর দেওয়া হচ্ছে। প্রথমত, বন্যা মোকাবিলার জন্য বিভিন্ন জিনিসপত্র, যেমন বাঁশ, বালির বস্তা, বালি, অস্থায়ী পাম্প-সহ অন্যান্য জিনিস কিনতে হবে। দ্বিতীয়ত, বন্যা নিয়ন্ত্রণে জন্যে দরকারি স্লুইস গেট, রেগুলেটরস, ইনলেটস-এর মেরামতি ও রক্ষণাবেক্ষণ করতে হবে।

তৃতীয়ত, বাঁধ, নদীর তীর, নিকাশি নালা, সেচ নালার ছোটখাটো মেরামতির কাজ হবে এবং চতুর্থত, পাম্প ও তার যন্ত্রাংশের মেরামতি করতে হবে। সাতটি ডাইরেক্টরেট এই কাজের দায়িত্বে থাকছে।

আরও পড়ুন- আদালতের নির্দেশ না মেনে ওবিসিতে নিয়োগ কেন, ভার্চুয়াল হাজিরায় জবাব দিলেন মুখ্যসচিব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...