Monday, April 6, 2026

হাজরায় পরিত্যক্ত বাড়িতে আগুন! চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

বৃহস্পতিবারের ভোরে হাজরার (Hazra) একটি পরিত্যক্ত বাড়ির একাংশে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন (Jatin Das Park Metro) থেকে একটু দূরে জনবহুল এলাকায় এই ঘটনা ঘটে। কয়েক মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে তাঁরা দমকলকে খবর দেন। বাড়ি যেহেতু পরিতক্ত ফলে দমকল কর্মীদের ভিতরে ঢুকে আগুনের উৎস খুঁজে পেতে বেশ কিছুটা সময় লেগে যায়। শেষে জানালা ভেঙে ঢুকতে হয় তাঁদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। শেষ খবর পাওয়া অনুযায়ী আগুন নিয়ন্ত্রণ এসেছে। তবে পরিত্যক্ত বাড়িতে কী করে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...