Saturday, April 4, 2026

বিতর্কিত মন্তব্যের জের! হুমায়ুনকে শো-কজ পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির

Date:

Share post:

বিতর্কিত মন্তব্যের জের। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শো-কজ করল বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি। বৃহস্পতিবার, একথা জানিয়েছেন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী তথা বিধানসভার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)।

গত বছর নভেম্বর মাসেই একাধিক ‘বেফাঁস’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শো-কজ় করেছিল দলের শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর, এর পরেও মন্তব্যে লাগাম না দেওয়ায় ভরতপুরের বিধায়কের উপরে ক্ষুব্ধ তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। বিরোধী দলনেতার সংখ্যালঘু-বিরোধী মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে হুমায়ূন বলেন, “আমার কাছে আগে আমার জাতি, তার পর দল। আমার জাতিকে আক্রমণ করলে আমি চুপ থাকব না।“ এই মন্তব্য দল অনুমোদন করেনি।
আরও খবরবিশ্ব-স্বীকৃতি! এবার আন্তর্জাতিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌স্বাস্থ্যসাথী’‌

বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ (Nirmal Ghosh) জানান, তৃণমূল সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। হুমায়ুন কবীরের বক্তব্যের ভিডিও চেয়ে পাঠানো হয়েছে। তা খতিয়ে দেখে দলের নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগেই সিদ্ধান্ত হয়, কেউ দল বিরোধী কাজ, মন্তব্য করলে- তাঁকে রেয়াত করা হবে না। এর আগেই শোকজ করা হয় আরও কয়েকজন তৃণমূল নেতাকে। এবার সেই তালিকায় নাম জুড়ল হুমায়ুনের।

রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল বৃহস্পতিবার। সেখানে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একটি বিশেষ মন্তব্য নিয়ে আলোচনা হয়। শুভেন্দুর জবাবে তৃণমূল নেতারা যে প্রতিক্রিয়া দিয়েছেন তা খুশি করতে পারেনি মমতাকে। এ নিয়ে মন্ত্রীদের কাছে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিশেষ করে ভরতপুরের বিধায়ক হুমায়ন কবীরের মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, “কারও ভালো না লাগলে দরজা খোলাই আছে । চলে যেতে পারেন। তবে এভাবে দলকে কলিমালিপ্ত করা হলে তা সহ্য করা হবে না।” এরপরই দলের নেতাদের হুমায়নকে সাসপেন্ড করতে নির্দেশ দেন।জানা গিয়েছে, কেন এই ধরনের মন্তব্য করেছেন তা 24 ঘণ্টার মধ্যে জানাতে হবে হুমায়নকে। দল তাঁর জবাবে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে একা হুমায়ুন কবির নন, রাজ্যের আরেক মন্ত্রীর আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। সতর্ক করেছেন তাঁকেও। সংখ্যালঘু মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, “দলের সিনিয়র মন্ত্রী হিসাবে এমন কিছু বলবেন না যাতে দলকে অস্বস্তিতে পড়তে হয়।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...