Tuesday, June 23, 2026

স্পেসএক্সের রকেট লঞ্চে যান্ত্রিক ত্রুটি, এখনই মহাকাশ থেকে ফেরা হচ্ছে না সুনীতাদের!

Date:

Share post:

শেষ মুহূর্তে বিপত্তি, যান্ত্রিক গোলযোগের জন্য মহাকাশযান ফ্যালকন ৯-এর উৎক্ষেপণ স্থগিত। পৃথিবীতে ফেরার জন্য ফের দীর্ঘ হল সুনীতা উইলিয়ামস (Sunita Williams), বুচ উইলমোরদের প্রতীক্ষা। দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনতে ১২ মার্চ নাসা (NASA) স্পেসএক্সের রকেটের মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চের মাত্র ঘণ্টাখানেক আগে সেই রকেটে ত্রুটি ধরা পড়ে! সেই কারণে মিশন বাতিল করা হয়। অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে নাসা (NASA)।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছিল, বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৫টা ১৮ মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হবে। এরপর ক্রিউ-১০ মহাকাশযান তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনবে। কিন্তু লঞ্চ করার সময় দেখা যায় রকেটের হাইড্রোলিক সিস্টেমে কিছু গন্ডগোল হয়েছে, তাই মিশন বাতিল করা হয়। দ্রুত সমস্যা সমাধান করে ফের মহাকাশযান পাঠানো হবে বলে জানিয়েছেন নাসা।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...