Wednesday, June 24, 2026

আসন্ন মরশুমে নাইটদের নেতার দায়িত্ব নিয়ে কী বললেন রাহানে?

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যে আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইট ব্রিগেড। আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা । আসন্ন মরশুমের জন্য কলকাতাকে নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে। যেই দৌড়ে ছিলেন ভেঙ্কটেশ আইয়র। রাহানে যে নেতা হবেন তা নাকি জানতেনই না জিঙ্কস। এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রাহানে।

এদিন সাংবাদিক সম্মেলনে রাহানে বলেন, “ ঘরোয়া ক্রিকেট খেলার সময় সাংবাদিকদের থেকে শুনেছিলাম যে আমাকে কেকেআর অধিনায়ক করতে পারে। সেই সময় লক্ষ্য ছিল মুম্বইয়ের হয়ে সেরাটা দেওয়া। তবে এমন একটা দলের অধিনায়ক হতে পেরে দারুণ লাগছে। দলটার একটা ঐতিহ্য আছে। অনেক বড় ক্রিকেটার এই দলের হয়ে খেলে গিয়েছে। সেই দলের অধিনায়ক হতে পারা খুবই গর্বের। দল হিসাবে নিজেদের সেরাটা দিতে চাই।“ এখানেই না থেমে রাহানে নিজের আসন্ন পরিকল্পনা নিয়ে বলেন, “ আইপিএল শুরু হতে এখনও ন’দিন বাকি। কে কোথায় ব্যাট করবে, তা এখনও ঠিক হয়নি। আগামী দিনে কোচ, মেন্টরের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।“

আরও পড়ুন- পায়ে ক্রাচ, সেই নিয়ে যশস্বীদের অনুশীলন দ্রাবিড়ের, মুগ্ধ নেটিজেনরা

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...