Thursday, June 4, 2026

পায়ে ক্রাচ, সেই নিয়ে যশস্বীদের অনুশীলন দ্রাবিড়ের, মুগ্ধ নেটিজেনরা

Date:

Share post:

ভারতীয় দলের দায়িত্ব ছারার পর আইপিএল-এর নতুন দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্বে যগ দিয়েছে তিনি। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি ফ্রাঞ্চাইজি দল। তবে তার আগে বিপত্তি। স্থানীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পান রাহুল দ্রাবিড়। বুধবারই প্রকাশ্যে এসেছিল প্লাস্টার করা পায়ের ছবি। সেই পা নিয়েই রাজস্থান রয়্যালসের অনুশীলনে হাজির হলেন দ্যা ওয়াল। ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন কোচকে। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেই ছবি সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে, গল্ফ কার্টে করে মাঠে আসার পর ক্র্যাচের সাহায্যে দাঁড়িয়ে তরুণ ওপেনার যশস্বী জসওয়ালকে পরামর্শ দিতে। রাজস্থান রয়‍্যালস তাদের সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের চোটের খবর জানিয়ে তাঁর এই দায়িত্ববোধের প্রশংসা করেছে। ভিডিওতে দেখা যায়, ক্র্যাচে ভর দিয়েই তিনি তরুণ ক্রিকেটারদের গাইড করছেন। তাঁর এই দায়দ্ধতা দেখে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বেঙ্গালুরুতে একটি ম্যাচ খেলার সময় চোট পান দ্রাবিড়। তিনি এবং তাঁর ছেলে অন্বয় মিলে বিজয়া ক্রিকেট ক্লাব (মালুর)-এর হয়ে ইয়ং লায়ন্স ক্লাব-এর বিপক্ষে একটি ম্যাচে খেলেছিলেন। সেই ম্যাচে দ্রাবিড় ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৮ বলে ১০ রান করেন এবং অন্বয়ের সঙ্গে ১৭ রানের পার্টনারশিপ গড়েন। ম্যাচ চলাকালীনই তিনি চোট পান এবং তখন থেকেই ক্রাচের সাহায্য নিচ্ছেন।

এই নিয়ে রাজস্থান রয়্যালস সোশ্যাল মিডিয়ায় লেখে, ‘‘আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় চোট পেয়েছিলেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। বুধবার জয়পুরে দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন।’’

আরও পড়ুন- লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, বিশেষ প্রস্তুতিতে রোহিত , সঙ্গী এই কোচ

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...