Wednesday, June 24, 2026

সম্প্রসারণের কাজ প্রায় শেষ! চলতি বছরেই শুরু কল্যানী এক্সপ্রেসওয়ে

Date:

Share post:

কলকাতার সঙ্গে উত্তর শহরতলীর সংযোগকারী গরুত্বপূর্ণ রাজ্য সড়ক কল্যানী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলতি বছরেই শেষ হবে। ইতিমধ্যেই ওই রাস্তার অধিকাংশ অংশে চারটি লেন তৈরির কাজ সম্পন্ন। তবে রাস্তা উঁচু হয়ে যাওয়ার ফলে কল্যানী এক্সপ্রেসওয়ের দুপাশে বসবাসকারীরা জমা জল নিয়ে সমস্যায় পড়ছেন। সেই সমস্যা থেকে তাঁদের মুক্তি দিতে রাস্তার উন্নয়নের পাশাপাশি নিকাশি পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে।

এদিকে জল জমার সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে বৃহস্পতিবার বিধানসভায় বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরহিত্যে এক বৈঠক বসে। বৈঠকে পূর্তমন্ত্রী পুলক রায়, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ এলাকার বিধায়করা উপস্থিত ছিলেন। উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদ্বী উপস্থিত ছিলেন। নিকাশি পরিকাঠামো তৈরির পাশাপাশি রাস্তার দুপাশের  জলাশয়গুলিতে ড্রেজিং করে তার জল ধারণ ক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে। একইসঙ্গে বর্ষায় জল নামাতে পাম্প বসাতেও সেচ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা রুখতে সম্পূর্ণ রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করতে বলা হয়েছে। পানিহাটি, ভাটপাড়া, বারাকপুরের ওয়ারলেস জংশন, নৈহাটির রাজেন্দ্রপুর জংশন, মুড়াগাছা জংশন থেকে ঘোলা বাজার সহ বেশ কিছু এলাকায় জল জমে যাওয়ার সমস্যা হচ্ছে। বর্ষা হলেই বৃষ্টির জল সদ্য নির্মিত রাস্তা থেকে গড়িয়ে এসে জমে যাচ্ছে দু’পাশের এলাকায়। এই সমস্যায় পাকাপাকি ভাবে ইতি টানতে চাইছে রাজ্য।

আরও পড়ুন- পায়ে ক্রাচ, সেই নিয়ে যশস্বীদের অনুশীলন দ্রাবিড়ের, মুগ্ধ নেটিজেনরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...