Wednesday, June 24, 2026

লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, বিশেষ প্রস্তুতিতে রোহিত , সঙ্গী এই কোচ

Date:

Share post:

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফি চায়ম্পিয় হয়েই টিম ইন্ডিয়ার অধিনায়ক জানিয়ে দিয়েছন এখনই অবসর নেবেব না তিনি। তবে সেই সময় ২০২৭ বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রাখেন হিটম্যান। তবে সূত্রের খবর, ২০২৭ বিশ্বকাপে নাকি খেলবেন রোহিত। আর তার প্রস্তুতি এখন দিয়েই নাকি শুরু করে দিয়েছন রোহিত। আর এ ব্যাপারে তিনি সাহায্য নিচ্ছেন জাতীয় দলে গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ারের।

সূত্রের খবর, নায়ারের সঙ্গে পরামর্শ করে নিজের ফিটনেস, ব্যাটিং এবং দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন রোহিত। ফিটনেস যে সমস্যা সেটা বুঝতে পারছেন রোহিত নিজেই। সেকারণেই আগামী দুবছর খেলা চালিয়ে যাওয়ার জন্য নিখুঁত প্ল্যানিং করে ফেলেছেন হিটম্যান। এখনও পর্যন্ত যা সূচি ঠিক হয়েছে তাতে ২০২৭ বিশ্বকাপের আগে অন্তত ২৭টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। ২০২৭ বিশ্বকাপের আগে আনুমানিক ২৭টি এক দিনের ম্যাচ রয়েছে। তার পরে বাড়তি ম্যাচ যোগ করা হলেও হতে পারে। রোহিত এই ম্যাচগুলি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই খেলবেন।

অভিষেক নায়ার এর আগে কে এল রাহুল, দীনেশ কার্তিকদের সঙ্গে কাজ করেছেন। ভারতীয় ক্রিকেটে কোচ এবং মেন্টর হিসাবে বেশ জনপ্রিয় অভিষেক। রোহিত তাঁর সঙ্গে মূলত ফিটনেস, ব্যাটিংয়ের ধরন এবং মানসিকতা নিয়ে কাজ করবেন।

আরও পড়ুন- অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে ২-৪ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...