Tuesday, June 23, 2026

অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে ২-৪ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল

Date:

Share post:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। বুধবার শেষ ষোলোর ম্যাচে পেনাল্টিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারায় রিয়াল। বুধবার রাতে ঘরের মাঠে রিয়ালকে নির্ধারিত সময়ে ১-০ হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-২। শেষমেশ টাইব্রেকারে ২-৪ ব্যবধানে হেরে যায় অ্যাটলেটিকোকে। আর শেষ আটের জায়গা পাঁকা করে নেয় ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপেরা। কোয়ার্টার ফাইনালে রিয়ালের সামনে আর্সেনাল।

ম্যাচে প্রথম মিনিটেই এগিয়ে যায় আটলেটিকো। অ্যাটলেটিকোকে গোল করে এগিয়ে দেন কোনর ক্যালাঘার। এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলে গোলের দরজা খুলতে পারেননি ভিনিসিয়াস, এমবাপেরা। তবে এরই মধ্যে ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়ে কিলিয়ান এমবাপেকে। তবে পেনাল্টি থেকে ভিনিসিয়াসের শট বারের উপর দিয়ে উড়ে যায়। পরে গোটা ম্যাচে আর গোল হয়নি। ফলে দুই পর্ব মিলিয়ে ফলাফল দাঁড়ায় ২-২। খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। তাতেই ২-৪ গোলে জিতে যায় রিয়াল।

তবে এরই মধ্যে দেখা দেয় বিতর্ক। অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার আলভারেজের পেনাল্টি শট বাতিল করেন রেফারি। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে। শট নেওয়ার সময় পিছলে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার। মাটিতে পড়তে পড়তেই ডান পায়ের শটে গোল করেন তিনি। তবে রেফারি সেই গোল বাতিল করেন।

আরও পড়ুন- কেন ভেঙ্কটেশকে বদলে কেকেআর অধিনায়ক রাহানে? মুখ খুললেন নাইট সিইও

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...