Monday, June 8, 2026

কেন ভেঙ্কটেশকে বদলে কেকেআর অধিনায়ক রাহানে? মুখ খুললেন নাইট সিইও

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আসন্ন মুরশুমের জন্য কেকেআরের অধিনায়ক হয়েছেন অজিঙ্কে রাহানে। কেন দেওয়া হল কলকাতা দায়িত্ব রাহানেকে? সেই নিয়ে মুখ খুললেন নাইট সিইও ভেঙ্কি মাইসোর।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ভেঙ্কি বলেন, “ আইপিএলে ১৮৫টা ম্যাচ খেলেছে রাহানে। দেশের হয়েও প্রায় ২০০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। মুম্বই এবং ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। আইপিএলে প্রথম বছর থেকে খেলছে। এসব ভেবে রাহানেকে অধিনায়ক করা হয়েছে।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ ‘‘অধিনায়কত্ব মানেই নানা রকম ভাবনাচিন্তা করতে হয়। শুধু মাঠে নেমে সিদ্ধান্ত নেওয়াই নয়, টিম মিটিং, কোচেদের সঙ্গে আলোচনা, সংবাদমাধ্যমকে সামলানো,এগুলোও করতে হয়। রাহানের মতো একজনকে দলে পেয়ে আমরা ভাগ্যবান।“

তবে একটা সময় উঠে এসেছিল ভেঙ্কটেশ আইয়রের নাম । এই নিয়ে কেকেআর সিইও বলেন, “ এখনই তরুণ কাউকে অধিনায়ক করে দেওয়াটা উচিত হবে বলে মনে করিনি আমরা। বরং রাহানের সঙ্গে থেকে ও আরও শিখতে পারবে। তাই ওকে সহ-অধিনায়ক করা হয়েছে ভেঙ্কটেশকে।“

আরও পড়ুন- এএফসি টুর্নামেন্টেও স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...