Friday, June 19, 2026

শেখ শাহজাহানের তিনটি গাড়ি নিলামে তুলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট!

Date:

Share post:

শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন একটি মামলা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে আবেদন জানিয়েছে, সন্দেশখালিতে বাজেয়াপ্ত করা তিনটি এসইউভি গাড়ি নিলাম করার জন্য। এই গাড়িগুলির মূল্য প্রায় এক কোটি টাকা এবং এগুলির উপর তদন্ত চালানোর পর ইডি এগুলিকে বাজেয়াপ্ত করেছে। গাড়িগুলি বর্তমানে সিজিও কমপ্লেক্সে রাখা রয়েছে এবং এগুলির নিলাম প্রক্রিয়া শুরু হতে চলেছে।

জানা গিয়েছে, এই গাড়িগুলির মধ্যে একটি গাড়ি শেখ শাহজাহানের নামে আছে।একটি গাড়ি শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের নামে এবং তৃতীয় গাড়িটি পাঞ্জাবের একটি সংস্থার নামে নথিবদ্ধ করা আছে। এই গাড়িটি ২০২২ সালের জানুয়ারিতে কেনা হয়েছিল, এবং তার দাম ছিল ২০ থেকে ২৩ লক্ষ টাকা। অন্যদিকে, শেখ আলমগীরের মালিকানাধীন গাড়িটি ২০২৩ সালের ডিসেম্বরে কেনা হয়েছিল, যার দাম ছিল ২৪ থেকে ২৭ লক্ষ টাকা।শুধু গাড়ি নয়, সন্দেশখালির শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি নিয়েও তদন্ত চলছে। তদন্তকারীরা সন্দেশখালির সরবেড়িয়া নতুন বাজারের একটি গোডাউনে গাড়িগুলি বাজেয়াপ্ত করার পর, তাদের আরও সম্পত্তির খোঁজ পেয়েছেন। এসব সম্পত্তি নিয়ে ইডি আরও তদন্ত চালাচ্ছে।

এরই পাশাপাশি, ২০২৫ সালের জানুয়ারি মাসে নতুন একটি ধর্ষণের অভিযোগও সামনে এসেছে। এটি সন্দেশখালির ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে, সন্দেশখালির মানুষ ফের রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...