Friday, June 19, 2026

প্রয়োজনীয়তা মেনে ফের সোমবার থেকে বিজেপি বিধায়কদের কাগজ দেওয়ার নির্দেশ স্পিকারের

Date:

Share post:

প্র য়োজনীয়তা মেনে ফের সোমবার থেকে বিধানসভার কার্যবিবরণীর নথি সম্বলিত কাগজ বিজেপি বিধায়কদের দেওয়া হবে। আগের নির্দেশ প্রত্যাহার করে বৃহস্পতিবার এই কথা জানালেন বিধানসভার (Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

বিধানসভায় কাগজ ছিঁড়ে ‘তাণ্ডব’ করেন বিজেপি (BJP) বিধায়করা। ধারাবাহিক এই উচ্ছৃঙ্খল আচরণের জেরে গত মঙ্গলবার থেকে বিজেপি বিধায়কদের কাগজ না-দেওয়ার নির্দেশ দেন স্পিকার (Biman Banerjee)। এর বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় (Assembly) বিজেপি বিধায়কদের কোনও কাগজ দেওয়া হয়নি।
আরও খবর: আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’! ক্রিপ্টোকারেন্সি অপরাধী সিবিআই-কেরালা পুলিশের জালে

বিধানসভায় সভার কার্যবিবরণীর হাতে না পেলে কী নিয়ে আলোচনা হচ্ছে, তা জানতে পারেন না বিধায়কেরা। বৃহস্পতিবার ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়ে সেই কথা উল্লেখ করেন। বলেন, “আমায় কোনও কাগজ দেওয়া হয়নি। আমি কী ভাবে এই পর্বে অংশ নেব?” সেই অসুবিধার কথা শুনে সোমবার থেকে বিজেপি বিধায়কদের কাগজ দেওয়ার নির্দেশ দেন স্পিকার।

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...