Wednesday, June 24, 2026

মতুয়া মহাসঙ্ঘের মেলা করবেন কে? গুরুত্বপূর্ণ নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

মতুয়া মহাসঙ্ঘের মেলা হবে কি না সিদ্ধান্ত নেবেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক। মামলার প্রেক্ষিতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ঠাকুরনগরে মেলার আয়োজনের অনুমতি নিয়ে টানাপোড়েনের জন গড়ায় হাই কোর্টে। তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) ও বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) আবেদন ভিত্তিতে বৃহস্পতিবার জেলা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিককে মেলার অনুমতি দেওয়া বা বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ১৯ মার্চের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে তাঁকে।

২৭ মার্চ থেকে ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের মেলা শুরু হওয়ার কথা। সাধারণত এই মেলা আয়োজনে প্রয়োজনীয় অনুমতি দেন জেলা পরিষদ সভাধিপতি। এবার মেলার দায়িত্ব রয়েছে মমতাবালার কাছে। কিন্তু এ বছরের মেলার আয়োজন করতে চেয়ে আবেদন করেন শান্তনু। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে কোনও জেলা পরিষদ সভাধিপতি জানাননি।

শান্তনুর আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার জেলা পরিষদের সভাধিপতির অবস্থান জানতে চায় হাই কোর্ট (Calcutta High Court)। এদিন হাই কোর্টে জেলা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক জানান, আবেদনের স্বপক্ষে তথ্য ও নথি জমা দেননি শান্তনু। সেই কারণে আবেদনটি বিবেচনাধীন। অপরপক্ষে মমতাবালা পর্যাপ্ত নথি দিয়েছেন। সেই কারণে সেটি গৃহীত হয়েছে।
আরও খবরহিন্দিতে রবীন্দ্রসংগীত গাইতে ৩ কোটি চাইলেন অরিজিৎ! বিস্মিত বাবুল

যদিও শান্তনুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের দাবি, মেলা করার বিষয়ে কোনও আবেদনই নাকি জেলা পরিষদের কাছে করেননি মমতাবালা। গাইঘাটা থানায় আবেদন করেছেন তৃণমূল সাংসদ- দাবি শান্তনুর আইনজীবীর। বিল্বদল ভট্টাচার্যের দাবি, ১৯৭৩ সালের পঞ্চায়েত আইন অনুযায়ী ওই মেলার অনুমতি দিতে পারেন শুধুমাত্র জেলা পরিষদের সভাধিপতি। মমতাবালার আবেদনটি থানা থেকে জেলা পরিষদে যায়। কিন্তু তার আগেই শান্তনু জেলা পরিষদে আবেদন করেন বলে জানান তাঁর আইনজীবী। এই নিয়ে আইন অনুসারে জেলা পরিষদের সভাধিপতি সিদ্ধান্ত নিতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ১৯ মার্চের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে তাঁকে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...