Sunday, April 5, 2026

গৌরীর সঙ্গে নতুন সম্পর্কে আমির, তৃতীয় প্রেমের কথা জানালেন শাহরুখ- সলমনকে 

Date:

Share post:

বি-টাউনে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল মিস্টার পারফেকশনিস্টের নতুন সম্পর্ক নিয়ে। এবার হোলির আগেই প্রেমিকাকে সামনে এনে সব জল্পনার অবসান ঘটালেন আমির খান (Amir Khan)। দেড় বছর ধরে একত্রবাসের পর ১৩ মার্চ নতুন সঙ্গী গৌরী স্প্রাটকে প্রকাশ্যে এনে গোপনীয়তার উপর থেকে পর্দা সরিয়েছেন অভিনেতা। তবে তৃতীয় প্রেমিকার কথা সবার আগে জানিয়েছিলেন বলিউডের অন্য দুই খানকে! তাঁর বর্তমান প্রিয়তমা আসলে শাহরুখ-পত্নীর নেমসেক বলেই কি এত কাণ্ড? জানা যায় গত ১২ মার্চ আমিরের বাড়িতে হাজির হন শাহরুখ ও সলমন (Shahrukh Khan & Salman Khan)। সেদিনই বলিউড বাদশা এবং ভাইজানের সঙ্গে গৌরীর (Gouri Spratt) পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির।

আমিরের প্রেমিকা আর শাহরুখের স্ত্রীর একই নাম, গৌরী! অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতো শুনতে লাগলেও অভিনেতার তৃতীয় প্রেমিকাও হিন্দু ধর্মাবলম্বী। বিগত দেড় বছর ধরে তাঁর সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন বলিউডের অনস্ক্রিন র‍্যাঞ্চো। জানা গেছে গৌরী পেশায় প্রযোজক। আমির সংবাদ মাধ্যমকে জানান, “আমার মুম্বইয়ের বাড়িতে শাহরুখ-সলমনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ওদের সঙ্গে গৌরীর আগে পরিচয় করিয়ে দিই। তার পর বাকিদের জানালাম।” অভিনেতার সঙ্গে গৌরীর আলাপ আজ থেকে ২৫ বছর আগে। এতদিনে সম্পর্ক প্রেমের পরিচয়ের পূর্ণতা পেল। যদিও ‘লগান’ সিনেমার ভুবন এই বয়সে বিয়ের পিঁড়িতে বসবেন কিনা তা এখনও ঠিক হয়নি।চার বছর আগেই কিরণের সঙ্গে জীবনের পথ আলাদা হয়ে গিয়েছে। এবার নতুন প্রেমিকাকে পাশে নিয়ে ৬০ তম প্রাক জন্মদিন উদযাপন করেন আমির। শুক্রবার অভিনেতার জন্মদিনে তাঁর নতুন সম্পর্ক নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

 

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...