Tuesday, March 10, 2026

মনিপুর ভীতি! শাহর উত্তর পূর্ব সফরে এবারও বাদ অশান্তিপূর্ণ এই রাজ্য

Date:

Share post:

বরাবর মনিপুরকে (Manipur) যে ব্রাত্যই করে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ফের একবার তার দলের সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহের (Amit Shah) উত্তর-পূর্ব সফরে তা প্রমাণিত হল। একাধিক রাজ্যে গেলেও এবারেও মনিপুরকে সন্তর্পনে এড়িয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)। কার্যত মনিপুরের হিংসা থামাতে যে কোনও মাথাব্যাথা নেই মোদি সরকারের, স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপে তা আরও একবার প্রমাণিত।

সম্প্রতি মনিপুরে নবনিযুক্ত রাজ্যপাল অজয় ভাল্লা (Ajay Bhalla) গোটা রাজ্যে অবাধ যাতায়াত শুরু করার নির্দেশ দিলে ফের একবার অশান্তিতে একজনের মৃত্যু হয়। এরপর নিজেদের এলাকার সংরক্ষিত করার জন্য লাগাতার অবরোধের পথে কুকিগোষ্ঠীর (Kuki) জনসাধারণ। এরকম সংকটপূর্ণ পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণভাবে উত্তর পূর্ব (north east) ভারতের রাজ্যগুলিতে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন অমিত শাহ (Amit Shah)।

স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর (Home Minister) মনিপুরে (Manipur) যাওয়ার প্রত্যাশা করা হলেও আদতে তিনি সন্তর্পণে সেই রাজ্যকে এড়িয়ে যাচ্ছেন। প্রথমে উড়িষ্যা, সেখান থেকে অসম। পরে মিজোরামেও যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় কর্মসূচির পাশাপাশি একাধিক কর্মসূচিতে তিন রাজ্যে যোগ দেবেন। শাহ ১৬ মার্চ অসমে কর্মসূচি শেষ করে ফিরে যাবেন দিল্লি। কিন্তু সফর সূচির কোথাও নেই মনিপুরের নাম।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে।...

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা দিলেন কালীঘাট গুরুদ্বার থেকে আগত শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরবক্স সিং (Gurbaks Singh)। তিনি...

হরমুজ দিয়ে তেল রফতানি করতে দেব না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হরমুজ দখলের হুঁশিয়ারির মাঝে পাল্টা হুমকি দিল ইরান (Iran)। তেহরান স্পষ্ট জানিয়ে...