Saturday, April 4, 2026

ভূতুড়ে ভোটার তাড়াতে আজ অভিষেকের ভার্চুয়াল বৈঠক

Date:

Share post:

রাজ্যজুড়ে ভূতুড়ে ভোটার তাড়াতে আজ মেগা বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলনেত্রী আগেই এই কাজের জন্য বিশেষ একটি কমিটি গড়ে দিয়েছিলেন। ৬ মার্চ সেই কমিটির বৈঠকে থাকতে পারেননি অভিষেক। আজ (শনিবার ) ভার্চুয়াল মিটিং করবেন তিনি। গোটা রাজ্যজুড়ে প্রায় সাড়ে চার হাজার তৃণমূল স্তরের নেতারা দলের সাধারণ সম্পাদকের এই মিটিংয়ে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শনিবার বিকাল ৪টেয় বৈঠক শুরুর আগেই সব নেতৃত্বের কাছে বৈঠকে যোগ দেওয়ার লিঙ্ক চলে যাবে। রাজ্য কমিটি, সাংসদ, বিধায়ক, পুরপিতাদের আমন্ত্রণ তো আগেই নিশ্চিত ছিল। তার সঙ্গে প্রতিটি জেলার জেলা সভাপতি থেকে সভাধিপতি, চেয়ারম্যান থেকে শহর সভাপতি, পুরসভার ভাইস চেয়ারম্যানরাও এবার বৈঠকে যোগ দেবেন। থাকবেন ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, মহিলা শাখার নেতৃত্বরাও। নিজেদের এলাকায় ভোটার তালিকা মূল্যায়নের কাজে যে কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন তাঁদের গুরুত্ব দিয়েই কাজ করার বার্তা দেবেন সাধারণ সম্পাদক অভিষেক। গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সভায় ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট পরিষ্কার করতে কমিটি গড়ে দেন তিনি। সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য কমিটিতে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাংশু ভট্টাচার্য, জগদীশ বসুনিয়া, বাপি হালদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুমন কাঞ্জিলাল-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...