Friday, April 3, 2026

দোলের দিন ৬ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! ক্ষোভে ফুঁসছে মেখলিগঞ্জ 

Date:

Share post:

রঙিন উৎসবের দিনেই ৬ বছরের নাবালিকা জীবনে নেমে এলো অন্ধকার। রং খেলতে গিয়ে ধর্ষিতা কোচবিহার (Cooch Behar) মেখলিগঞ্জের শিশু Girl child raped on holi)। অভিযুক্ত এক প্রতিবেশী যুবক বলে জানা গেছে। শুক্রবার (১৪ মার্চ) সকালে যখন গোটা এলাকা নাচে গানে হুল্লোড়ে রং খেলায় ব্যস্ত, তখন নাবালিকার সঙ্গে ঘটে যাওয়া এমন নিন্দনীয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চ্যাংড়াবান্ধায়। এক প্রতিবেশী মহিলা জানান নাবালিকার উপর এতটাই পাশবিক অত্যাচার করা হয়েছে যে তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেছে। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।

পরিবার সূত্রে জানা যায়, দোলের দিন সকালে সমবয়সী এক বন্ধুর সঙ্গে রং খেলতে গিয়েছিল নাবালিকা। অভিযুক্ত যুবক তাকে ঘুড়ি দেওয়ার নাম করে ৫ টাকা হাতে দিয়ে অন্যত্র নিয়ে চলে যায় বলে অভিযোগ। সেখানেই মেয়েটিকে ধর্ষণ করা হয়। নাবালিকা বাড়ি ফিরে কান্নাকাটি করতেই তাঁর মায়ের সন্দেহ হয়, এরপর পুরো ঘটনা প্রকাশ্যে আসে। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা নাবালিকার চিকিৎসার জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে যায়। সেখানে পৌঁছে যায় পুলিশও। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। ধর্ষকের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...