Tuesday, June 2, 2026

তৃণমূলের চাপে তৎপরতা! মঙ্গলে আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণ নিয়ে বৈঠক নির্বাচন কমিশনের

Date:

Share post:

ভুয়ো ভোটার কার্ড (Voter Card) নিয়ে তৃণমূলের (TMC) লাগাতার চাপের কাছে ফের নতিস্বীকার জাতীয় নির্বাচন কমিশন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের প্রবল চাপের মুখে পড়ে ডুপ্লিকেট এপিক কার্ডের সমস্যা দূর করার লক্ষ্যে এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের (Aadhar Card) সংযুক্তিকরণের ভাবনা শুরু জাতীয় নির্বাচন কমিশনের৷ ১৮ মার্চ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কর্তৃপক্ষ ইউআইএডিএআই-র সিইও, আইন সচিব ও সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷

সূত্রের খবর, এই বৈঠকেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের (Voter Card) সংযুক্তিকরণের বিষয়টি খতিয়ে দেখা হবে৷ এর আগে বিজ্ঞপ্তি জারি করে দেশের নির্বাচন পরিকাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের অভিমত জানতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন৷ ৩০ এপ্রিলের মধ্যে সেই মতামত জানানোর অনুরোধও করা হয়েছে৷ রাজনৈতিক দলগুলির সুপ্রিমোদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন৷ এসবই করা হয়েছে ডুপ্লিকেট ইস্যুতে তৃণমূল কংগ্রেসের অনড় অবস্থানের কাছে পিছু হটে৷

ভূতুড়ে ভোটার ইস্যুতে তৃণমূল যে কোনওভাবেই পিছু হটবে না, সেকথা জানিয়ে গত সপ্তাহেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছে তৃণমূল সংসদীয় প্রতিনিধি দল৷ সারা দেশে মোট কত ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যু হয়েছে সেই সংখ্যা জানাতে হবে, দাবি তুলেছে তৃণমূল৷ একইসঙ্গে তাদের প্রশ্ন, তিন মাসের মধ্যে এই সমস্যা দূর করার আশ্বাস কীভাবে দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন৷ ডুপ্লিকেট এপিক ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনার দাবিও তুলেছে তৃণমূল৷

বাংলার শাসকদলকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে কংগ্রেস, সপা, আরজেডি, আম আদমি পার্টি, বিজেডি সহ অন্যান্য বিরোধী দলগুলি৷ এই আবহেই চূড়ান্ত ভাবে ব্যাকফুটে থেকে শনিবার নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে বৈঠক করা হবে৷ এর আগে ২০২১ সালে জনপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ শীর্ষ আদালতের নির্দেশ মেনে এখনও বিষয়টিকে ‘ঐচ্ছিক’ পর্যায়ে রাখা হয়েছে৷

শনিবার এই ইস্যুতেই জাতীয় নির্বাচন কমিশনকে ফের নিশানা করেছে তৃণমূল শিবির৷ এই প্রসঙ্গে দলের অবস্থান ব্যাখ্যা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ বলেন, “এই সব পদক্ষেপ করে আসলে নির্বাচন কমিশন নিজেদের মুখ বাঁচানোর চেষ্টা করছে৷ এই কারণেই প্রথমে তিনটি বিবৃতি জারি করা হয়েছে, তার পরে এখন এই বৈঠকের কথা জানানো হচ্ছে৷ আমরা কমিশনের উপরে তীক্ষ্ণ দৃষ্টি বজায় রাখছি৷”

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...