Thursday, June 25, 2026

বাড়ল উষ্ণতা, শনিবার থেকেই তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গে 

Date:

Share post:

বসন্তেই গলদঘর্ম অবস্থা। দোল মিটতে না মিটতেই তাপপ্রবাহ (Heatwave)শুরু। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে উইকেন্ড শুরু হতে না হতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শনিবার সকাল থেকে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমে জেলায় ৪১ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ। মঙ্গলবার মধ্যে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া কর্তারা। আগামী তিনদিন গরমের দাবদাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহ চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা রয়েছে রবিবার পর্যন্ত। আগামী সপ্তাহে পরিস্থিতির সামান্য বদল হতে পারে। মহানগরীতেও সকাল থেকে চরম গরম অনুভূত হচ্ছে।সকালের দিকে আংশিক মেঘলা হলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ এবং প্রখর সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি। দিনে রাতে উষ্ণতা আরও বাড়বে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রাই ২৭ ডিগ্রির ঘরে পৌঁছে গেছে। উত্তরবঙ্গে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...