Tuesday, June 23, 2026

বেতন বৃদ্ধি হচ্ছে চুক্তিভিত্তিক বাসচালকের! নির্দেশিকা জারি রাজ্যের

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত পরিবহণ নিগমে চুক্তিভিত্তিক বাসচালকের বেতন বৃ্দ্ধি করা হচ্ছে। কয়েকটি ধাপে চালকেরা এই বাড়তি বেতন পাবেন বলে পরিবহন দফতর জানিয়েছে। এ বার থেকে চালক পদে নিয়োগের ক্ষেত্রে শুরুতে সাড়ে ১৩ হাজার টাকার বদলে বেতন হবে মাসে ১৬ হাজার টাকা।

নির্দেশিকায় জানানো হয়েছে যে সব বাসচালকদের চাকরিতে নিরবচ্ছিন্নভাবে ৫ বছর পূর্ণ হয়েছে তাঁরা মাসে ২০ হাজার টাকা বেতন পাবেন। ওই ব্যবস্থায় চাকরির মেয়াদ ১০ বছর পূর্ণ করলে নির্দিষ্ট কর্মীর বেতন হবে ২৫ হাজার টাকা। চাকরির মেয়াদ ১৫ বছর এবং ২০ বছর হলে ওই বেতন বৃদ্ধি পেয়ে হবে যথাক্রমে ৩১ হাজার এবং ৩৮ হাজার টাকা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে নতুন বেতন হার কার্যকর হবে। বর্ধিত বেতন কর্মীদের এককালীন বকেয়া হিসেবে মিটিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ছয়টি রাষ্ট্রায়ত্ব পরিবহন নিগমের প্রায় দেড় হাজার চুক্তি ভিত্তিক চালক উপকৃত হবেন। শীঘ্রই ওই সব পরিবহন নিগমের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের নয়া বেতন হর সংক্রান্ত নির্দেশিকা জারি হবে বলে নবান্ন সূত্রের খবর।

আরও পড়ুন- বাংলার তুলনায় ১৬গুণ ড্রপআউট যোগীরাজ্যে! স্কুলমুখী করার পদক্ষেপ নেই

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...