Saturday, June 27, 2026

বিতর্কিত বক্তব্য: শোকজের জবাব দিলেন বিধায়ক হুমায়ুন

Date:

Share post:

একাধিকবার বিতর্কের মুখে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বারবারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। ফের একবার বিরোধী দলনেতার (LoP) বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে বেফাঁস হুমায়ুন। পেলেন দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির (disciplinary committee) চিঠি। শনিবার সকালে তার উত্তরও দিয়েছেন ভরতপুর (Bharatpur) বিধায়ক।

গত বছর নভেম্বরে বিরোধী দলনেতার সংখ্যালঘু বিরোধী মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে হুমায়ুন (Humayun Kabir) বলে ফেলেন, আমার কাছে আগে আমার জাতি। তারপর দল। তৃণমূলের পক্ষ থেকে সেই সময়ে এই বক্তব্য নিয়ে জল ঘোলা করা না হলেও শৃঙ্খলা রক্ষায় তৎপর এবার রাজ্যের শাসক দল। দলনেত্রীর নির্দেশ অনুযায়ী যেকোনো ধরনের বিতর্কিত মন্তব্যে সিদ্ধান্ত নেবে শৃঙ্খলা রক্ষা কমিটি (disciplinary committee)। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। হুমায়ুনকে শোকজ (show cause) করেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)।

শনিবার সকালে হুমায়ুন কবীর (Humayun Kabir) সেই শোকজের (show cause) উত্তর দিয়েছেন বলে জানা গিয়েছে। ২৪ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছিল। তা না হলে দল পরবর্তী পদক্ষেপ নেবে এমনও জানানো হয়েছিল। প্রথমে সোমবার পর্যন্ত সময় চাইলেও শনিবারে উত্তর দিয়েছেন হুমায়ুন। চিঠিতে তার দাবি, দলে শৃঙ্খলা নষ্ট হয় এমন কোন কাজ তিনি করতে চান না। শনিবারই চিঠির সফট কপি (soft copy) পাওয়ার পর শোভনদেব তা শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠানোর কথা জানান।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...