Friday, June 26, 2026

টাকার জন্য শিশুকে অপহরণ গৃহশিক্ষকের! ট্রলি ব্যাগ থেকে উদ্ধার

Date:

Share post:

টাকার জন্য শুধু অপহরণ নয়, মুখে কাপড় বেঁধে শিশুকে পুরে দেওয়া হল ট্রলি ব্যাগের (Trolley Bag) মধ্যে। নন্দীগ্রামের ঘটনায় চাঞ্চল্য চার বছরের শিশুকে অপহরণের অভিযোগে গৃহশিক্ষক (Private Tutor)-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

শনিবার খুব সকালে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের শিমুলকুন্ডু গ্ৰামে অভিভাবকদের অনুপস্থিতিতে ঘরে ঢুকে পড়েন ন-বছরের বালিকার গৃহশিক্ষক (Private Tutor)। দিদির হাত দড়ি দিয়ে বেঁধে, চার বছরের বাচ্চাকে মুখে কাপড় ঢুকিয়ে নিয়ে পালান তিনি। পরে মেয়েটি সব ঘটনা জানিয়ে দেয়।

জানাজানি হয়ে গেছে বুঝতে পেরে ঘোল পুকুর এলাকায় বাচ্চাকে ফেলে পালান অপহরণকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। তল্লাশি চালিয়ে গৃহশিক্ষক-সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চার বছরের বালককে নেশাজাতীয় কিছু ব্যবহার করে নিস্তেজ করে রাখা হয়। নিশ্বাস নেওয়ার পারে, ট্রলির চেন খুলে রেখেছিলেন অভিযুক্তরা। ঘটনায় গৃহশিক্ষকের মা ও স্ত্রীও জড়িত বলে অভিযোগ। ধৃত পাঁচজনের মধ্যে এক নার্সিং ছাত্রীও রয়েছেন। রবিবার, ধৃতদের আদালতে তোলা হবে।

নাবালিকা ছেলে-মেয়ের বাবার চা দোকান, ও মা রুটি ফেরি করেন। শিশুটিকে প্রাণবন্দি করে টাকা আদায় করায় এই গৃহ শিক্ষকের উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে এর পিছনে আর কোনও উদ্দেশ্য ছিল কি না তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...