Tuesday, June 23, 2026

টি-২০ বিশ্বকাপের পর ফোনে হু.মকি বরুণকে, বারণ করা হয়েছিল দেশে ফিরতে, জানালেন নিজেই

Date:

Share post:

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স হয়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বরুণ চক্রবর্তী। তবে এই বরুণকেই নাকি একসময় দেওয়া হয়েছিল ফোনে হুমকি। দেশে ফিরতে বারণ করা হয়েছিল তাঁকে। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বরুণ নিজেই। ভারতীয় দলের এই তারকা বোলার জানান, টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ফোনে হুমকি পেতেন।

এই নিয়ে এক ইউটিউব অনুষ্ঠানে বরুণ বলেন, “২০২১ বিশ্বকাপের পর হুমকির ফোন পেয়েছিলাম। বলা হত, ‘ভারতে ফিরো না। চেষ্টা করলেও ফিরতে পারবে না’। লোকে আমার বাড়িতে পর্যন্ত চলে আসত। আমার উপরে নজর রাখা হত। নিজেকে লুকিয়ে রাখতে বাধ্য হতাম। বিমানবন্দর থেকে ফেরার সময় দু’জন আমাকে বাইকে করে অনুসরণ করেছিল। তবে আমি জানতাম, সমর্থকেরা এ রকম আবেগপ্রবণই হয়।“ এখানেই না থেমে বরুণ আরও বলেন, “ আমার কাছে ওটা ছিল কালো অধ্যায়। আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। দেশের হয়ে খেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারিনি। একটাও উইকেট না পাওয়ার আক্ষেপ ছিল। তিন বছর আমি দলে জায়গা পাইনি। তাই অভিষেকের চেয়েও আমার কাছে প্রত্যাবর্তন কঠিন ছিল।“

কীভাবে কামব্যাক হল বরুণের ? সেই নিয়ে বরুণ বলেন, “২০২১-র পর আমি জীবনযাত্রা বদলেছি। আগে এক সেশনে ৫০টা বল করতাম, তারপর ১০০টা শুরু করি। নির্বাচকরা আমাকে ডাকবে কিনা ভাবিনি। এক সময়ের পর মনে হয়েছিল সব শেষ। কিন্তু আইপিএল জেতার পরই ডাক আসে।“

আরও পড়ুন- ‘দ্রাবিড়কে দেখেই নেতৃত্ব দিতে শিখেছি’, বললেন সঞ্জু, যদিও অনুশীলনে দেখা নেই রাজস্থান অধিনায়কের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...