Saturday, April 4, 2026

পূর্ব মেদিনীপুরে ১২টি আসন জয়ের চ্যালেঞ্জ অভিষেকের! দিলেন কড়া বার্তা

Date:

Share post:

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা থেকে অন্তত ১২টি আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার জেলা তৃণমূল কংগ্রেসের ভোটার তালিকা সংশোধনীর ভার্চুয়াল বৈঠক থেকে তিনি এই ঘোষণা করেন। অভিষেক বলেন, “গতবার ১৬টি আসনের মধ্যে ৯টি জিতেছিলাম। কাঁথি জেতার খুব কাছাকাছি পৌঁছেছিলাম। এবার তবে ফলাফল হবে আলাদা, আমরা ১২টি আসন জিতব।”

তিনি দলের নেতাদের সতর্ক করে দিয়ে বলেন, “পূর্ব মেদিনীপুরে নিজেদের ঝগড়ায় হেরেছি। কাঁথি অল্প ব্যবধানে হেরেছি। এবার আরও সিরিয়াস হয়ে, পরিশ্রম করে ১২টি আসন জিততে হবে।” অভিষেক আরও বলেন, “গণতান্ত্রিকভাবে এদের বিবস্ত্র করে তাদের আসল রূপ প্রকাশ করতে হবে। ভোট এলেই তারা গায়ের জোরে, ভুল বুঝিয়ে মানুষের কাছে যায়, আর আমাদের ছেলেদের গ্রেফতার করে।”

বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “তমলুক ও কাঁথির সাংসদরা গত ১০ মাসে বাংলার স্বার্থে কিছুই করেননি। তাঁরা শুধু দিল্লির প্রভুদের খুশি করার কাজ করছেন।” এছাড়া তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ভয় পাবেন না, সতর্ক থাকুন। দলের ক্ষতি যারা করেছে, তাদের চিহ্নিত করা হবে। আমাদের এখন যুদ্ধ করতে হবে, তবেই বিজেপিকে পরাজিত করা সম্ভব হবে।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা পূর্ব মেদিনীপুরে তৃণমূল কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন – সাফল্য পুলিশের! সার্ভে পার্ক এটিএম জালিয়াতিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...