Monday, April 6, 2026

স্থানীয় বিবাদ থেকে মারামারি, কালিয়াচকে প্রাণ গেল যুবকের

Date:

Share post:

হোলির দিন গান বাজানো নিয়ে বিবাদের জেরে মালদহের কালিয়াচকে (Kaliachak) মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে ঘটনার জেরে আহত হয় কমপক্ষে চারজন। অভিযুক্ত যুবকও আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে (Maldah Medical College) চিকিৎসাধীন। কি কারনে এই বিবাদ ও কেন খুন, তদন্তে কালিয়াচক থানার পুলিশ।

কালিয়াচকের (Kaliachak) গোপালগঞ্জ ফাঁড়ি এলাকার গোয়ালপাড়ায় হোলি উপলক্ষে একটি আম বাগানে মদ্যপানও গান বাজনা করছিল স্থানীয় কিছু যুবক। সেই সময় গান বাজানো নিয়ে বিকাশ ঘোষ ও মনোজ ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনকার মতো স্থানীয়দের মধ্যস্থতায় ঝামেলা মিটে গেলেও তার জের গড়ায় রাতে।

মনোজ ঘোষ কিছু সাঙ্গোপাঙ্গ নিয়ে চড়াও হয় বিকাশের উপর। তার মাথায় হাঁসুয়া দিয়ে কোপ (chop) দেওয়া হয়। অভিযোগ, বিকাশের ভাই রবিকেও হাঁসুয়া কোপ (chop) দেওয়া হয়। প্রাণে বাঁচতে রবিও মনোজকে পাল্টা কুপিয়ে দেয়। বিকাশকে গোপালগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। গোটা ঘটনার তদন্তে কালিয়াচক (Kaliachak) থানার পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...