Thursday, April 2, 2026

ডিওয়াইএফআই -এর রাজ্য সম্পাদক থেকে সরছেন মীনাক্ষী ! পরিবর্তে কে?

Date:

Share post:

ডিওয়াইএফআই (DYFI)-এর বর্তমান রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee) এবং অন্যতম নেতা কলতান দাশগুপ্ত (Koltan Dasgupta) এবার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চলেছেন। সিপিআইএম (CPI(M))-এর গঠনতন্ত্র অনুযায়ী বয়সসীমা অতিক্রম করায় তারা আর যুব সংগঠনের নেতৃত্বে থাকতে পারবেন না। ফলে, নতুন সম্পাদক কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চরম জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি ডানকুনির (Dankuni) সিপিআইএম রাজ্য সম্মেলনে ‘বাংলার ক্যাপ্টেন মীনাক্ষী’ লেখা একটি হোডিং (Banner Controversy) নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

জানা গিয়েছে, ২০২৪ সালের জুন মাসে মুর্শিদাবাদের বহরমপুরে (Behrampore, Murshidabad) DYFI-এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
বর্তমানে:
DYFI রাজ্য সম্পাদক: মীনাক্ষী মুখোপাধ্যায়
DYFI সভাপতি: ধ্রুবজ্যোতি সাহা (Dhrubajyoti Saha)
তবে এবার কলতান দাশগুপ্ত রাজ্য কমিটিতে স্থান পাননি। ফলে, নতুন সম্পাদক পদের জন্য ধ্রুবজ্যোতির নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, কারণ তিনি বয়সে অপেক্ষাকৃত তরুণ।

 

Related articles

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের...

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...